Saturday, May 9সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Tag: বাংলাদেশ শিল্পকলা একাডেমির বসন্ত বরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বিনোদন, শিরোনাম
২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে সারাদেশে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হলো ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ উদযাপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ৮ মে ২০২৬, বিকাল ৫:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি। কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, “চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মাঝেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সমাজতন্ত্র আবিস্কার হওয়ার পর পৃথিবীতে যখন উতাল পাতাল হয়ে গেলো তখন তার ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে যে সংকট লুকিয়ে ছিলো যা এখন প্রমাণিত তা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল জগত আছে জ...