বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক
চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের আওতায় বিশ্বকাপের যেকোনো ম্যাচ চলাকালীন সময়ে নির্ধারিত বান্ডল কিনলেই ম্যাচে হওয়া প্রতিটি গোলের বিপরীতে ১ জিবি করে বোনাস ইন্টারনেট পাবেন গ্রাহকেরা।
অফারটি উপভোগ করতে ম্যাচ চলাকালীন সময়ে মাইবিএল অ্যাপ অথবা যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চ্যানেলের মাধ্যমে যেকোনো ৩০ দিনের ইন্টারনেট প্যাক বা মিক্সড বান্ডল কিনতে হবে গ্রাহকদের। এ জন্য আলাদা বা বিশেষ প্যাক কেনার প্রয়োজন হবে না।
প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের গ্রাহকেরা এ অফারটি উপভোগ করতে পারবেন। ম্যাচে যত গোল হবে, গ্রাহকেরা তত বেশি বোনাস ডেটা পাবেন। বোনাস ডেটা অর্জনের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই এবং গ্রাহকেরা যতবার ইচ্ছা নির্ধারিত এ প্যাকগুলো কিনতে পারবেন। অর্থাৎ, ম্যাচে যত বেশি গোল, তত বেশি বোনাস ড...