বিসিটিআইতে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শনিবার ২৭ জুন বিসিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের প্রশংসা করেন।
বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ...