Saturday, September 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক ফল : আইনগত শূন্যতায় বাড়ছে কিশোরদের ব্যবহার

ই-সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক ফল : আইনগত শূন্যতায় বাড়ছে কিশোরদের ব্যবহার

এনজিও সংবাদ, শিরোনাম
আমদানি আদেশে ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ এ ই-সিগারেট নিষিদ্ধ হওয়ার পর মাত্র ছয় মাসে ই-সিগারেটের বিক্রি কমেছে ১২ শতাংশ এবং ডেডিকেটেড ই-সিগারেট বিক্রয়কেন্দ্র কমেছে ৫ শতাংশ। ই-সিগারেট নিষিদ্ধের পদক্ষেপটি বাজারে ই-সিগারেটের প্রাপ্যতা ও ব্যবহার কমাতে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছিল। পরবর্তীতে তামাক নিয়ন্ত্রণ আইন থেকে ই-সিগারেট-সংক্রান্ত বিধান বাদ দেওয়ায় উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে একটি আইনগত শূন্যতা সৃষ্টি হয়েছে। ফলে ই-সিগারেটের বাজার পুনরায় সম্প্রসারণের ঝুঁকি তৈরি হয়েছে এবং কিশোরদের মাঝে এর ব্যবহারের প্রবনতা বেড়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ই-সিগারেট নিষিদ্ধের দাবী জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞবৃন্দ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর হোটেল ওমনি রেসিডেন্সিতে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত “বাং...
সকল পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য  বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি চেয়ারম্যান

সকল পরিবহনে ধূমপান ও নেশা জাতীয় দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ করল বিআরটিসি চেয়ারম্যান

এনজিও সংবাদ, শিরোনাম
গণপরিবহনকে ধূমপানমুক্ত ও তামাকমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তোলা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর প্রশিক্ষণ কার্যক্রমে তামাক নিয়ন্ত্রণ বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে "বিআরটিসি প্রশিক্ষণ মডিউলে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়" শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা ৩০ জুলাই ২০২৬ বিআরটিসি তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এবং সহযোগিতা করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্)। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা (অতিরিক্ত সচিব)। সভাপতিত্ব করেন ডাস্-এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। কর্মশালা সঞ্চালনা করেন ডাস্-এর কর্মসূচি সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন টিপু। স্বাগত বক্...
সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

সদরঘাটে ধূমপান ও ‘নো স্মোকিং’ সাইনেজ না থাকায় জরিমানা

এনজিও সংবাদ, শিরোনাম
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান এবং তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। এ আইনের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার রাজধানীর সদরঘাট এলাকায় একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ সাইফুন্নাহার মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান চলাকালে সদরঘাট টার্মিনাল ও আশপাশের এলাকায় তদারকি করা হয়। এ সময়  সদরঘাট টার্মিনালে ধূমপানের দায়ে মোহাম্মদ আবির নামে এক ব্যক্তিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)   (সংশোধন) আইন, ২০২৬ -এর ধারা ৪ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আইন অনুযায়ী প্রতিটি পাবলিক পরিবহনে দৃশ্যমান স্থানে 'নো স্মোকিং' সাইনেজ প্রদর্শন বাধ্যতামূলক। মনিটরিংকালে ময়ূর-৭ এবং এমভি সুরভি লঞ্চে কোনো...
সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান। আজ ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মি. উনো ইয়োশিমাসা (Mr. UNO Yoshimasa) সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য মি. উনো ইয়োশিমাসাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপর...
পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি

শিক্ষা, শিরোনাম
শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান মানগত ও সক্ষমতার ব্যবধান কমিয়ে আনতে কাজ করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিস্তা ইউনিভার্সিটির ২০২৬ সালের জুলাই–ডিসেম্বর সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এসব কথা বলেন। ইউজিসি সদস্য বলেন, বর্তমানে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় গবেষণা সক্ষমতা, শিক্ষক উন্নয়ন, ল্যাব ও প্রযুক্তিগত অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার মান নিশ্চিতকরণ এবং কর্মসংস্থানমুখী পাঠ্যক্রমের ক্ষেত্রে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দৃশ্যমান পার্থক্য রয়েছে। এ ব্যবধান কমিয়ে শিক্ষার্থীরা যেন প্রতিষ্ঠানভেদে নয়, বরং সমমানের উচ্চশিক্ষার সুযোগ পায় এবং দেশের সামগ্রিক...
এনএসডিএ’র বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনএসডিএ’র বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে ‘দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ’ (Skills for a Shared Future) প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুলাই, ২০২৬ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: নুরুল হক, এমপি; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার এবং জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: তৌহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব ও জাত...
আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে 'চায়না অর্থনৈতিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন' (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। বাংলাদেশ ও গণচীন সরকারের (জি-টু-জি) যৌথ উদ্যোগে এবং 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ'-এর নীতিমালার আলোকে গৃহীত এই প্রকল্পটি দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি, বৈচিত্র্যময় শিল্পায়ন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। মন্ত্রী আজ ২৭ জুলাই, ২০২৬ চট্টগ্রামের আনোয়ারায় সিইআইজেড-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উ...
ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক মেহেদী হাসান, অধ্যাপক আসলাম হোসেন ও অধ্যাপক নিয়াজ আহমেদ-এর যোগদান

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে অধ্যাপক মেহেদী হাসান, অধ্যাপক আসলাম হোসেন ও অধ্যাপক নিয়াজ আহমেদ-এর যোগদান

শিক্ষা, শিরোনাম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জারি বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। সোমবার ( ২৭ জুলাই) সকালে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের নিকট তাঁরা যোগদান করেন। এর আগে গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (সংশোধিত)-এর ৪(১)(বি) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়। নবনিযুক্ত সদস্যদের মধ্যে অধ্যাপক মো. মেহেদী হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ...
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না: ডা. এ জেড এম জাহিদ হোসেন

অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না: ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়, শিরোনাম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর মানবিক বাংলাদেশে অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না। আজ ২৭ জুলাই ২০২৬ রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটে World Head & Neck Cancer Day 2026 উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। আজ বিশ্বের ১৭১ টি দেশে দিবসটি পালিত হচ্ছে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'প্রকাশ করুন, দ্রুত নির্ণয় করুন, জীবন বাঁচান'। মন্ত্রী বলেন, সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। বিএনপি নির্বাচনি ইশতেহারে যে সকল বিষয়ে অঙ্গীকার করেছে, ধীরে ধীরে সকল অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। সমাজে বসবাসরত মুক ও বধিরাও সুস্থ হতে পারে, এ বিষয়ে সাংবাদিকদের জনগণকে সচেতন করার জন্য মন্ত্রী আহ্বান জানান...
বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

অর্থনীতি, শিরোনাম
নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করেছে আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ এভিয়েশন লিমিটেড। আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টার সেবার মাধ্যমে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা, আধুনিক ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা এবং নির্ভরযোগ্য সেবা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে অভিজ্ঞ পাইলট ও দক্ষ এভিয়েশন টিমের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এ সেবা। এছাড়া খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিনামূল্যে ‘ফ্রি এয়ার অ্যাম্বুলেন্স সেবা’ চালু রয়েছে। আদ-দ্বীন ফাউন্ডেশন তত্ত্বাবধানে এ হেলিকপ্টার সেবা পরিচা...