এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ বাস্তবায়নে অবহেলার মাসুল দিচ্ছে তরুণ সমাজ
কাজী মোহাম্মাদ হাসিবুল হক
টোব্যাকো অ্যাটলাস ২০২৫ অনুযায়ী, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে বছরে প্রায় ২ লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়। কিন্তু এই বিপুল প্রাণহানির পেছনে কেবল তামাকের ক্ষতিকর উপাদানই দায়ী নয়; সমানভাবে দায়ী তামাক বহুজাতিক কোম্পানিগুলোর সূক্ষ্ম ও কৌশলগত অপতৎপরতা। জনস্বাস্থ্য নীতি নির্ধারণে তামাক শিল্পের অপ্রকাশ্য ও প্রত্যক্ষ হস্তক্ষেপ রুখে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 'ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল' (FCTC)-এর অনুচ্ছেদ ৫.৩ (Article 5.3) একটি শক্তিশালী আন্তর্জাতিক হাতিয়ার। অথচ বাংলাদেশে এই অনুচ্ছেদ বাস্তবায়নে কার্যকর আইনি পদক্ষেপের অভাব এবং সরকারি আমলাতন্ত্রের সঙ্গে তামাক কোম্পানির ঘনিষ্ঠতা পুরো দেশকে এক গভীর স্বাস্থ্যঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।
ডাব্লিউএইচও এর সার্বজনীন তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত এই আন্তর্জাতিক চুক্তির (FCTC) ৫.৩ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে- জনস্বা...