স্বপ্নের নায়ক সালমান শাহ কে নিয়ে স্পেশাল ম্যাটিনি শো
আজ ৫ সেপ্টেম্বর শনিবার থেকে ১১ সেপ্টেম্বর শুক্রবার ৭দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সালমান শাহ'র জনপ্রিয় ৭টি সিনেমা শুধুমাত্র দীপ্ত টিভিতে।
শাহ আলম কিরণের পরিচালনার বাংলা সিনেমা ‘বিচার হবে‘ প্রচারিত হবে ৫ সেপ্টেম্বর শনিবার। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর ও হুমায়ুন ফরীদি। এম এ খালেদের পরিচালনার বাংলা সিনেমা ‘স্বপ্নের ঠিকানা‘ প্রচারিত হবে ৬ সেপ্টেম্বর রবিবার। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, সোনিয়া, রাজীব, ডলি জহুর, আবুল হায়াত। শিবলি সাদিকের পরিচালনার বাংলা সিনেমা ‘আনন্দ অশ্রু‘ প্রচারিত হবে ৭ সেপ্টেম্বর সোমবার। অভিনয় করেছেন সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, ডলি জহুর, হুমায়ুন ফরীদি। মালেক আফসারীর পরিচালনার বাংলা সিনেমা ‘এই ঘর এই সংসার‘ প্রচারিত হবে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার। অভিনয় করেছেন সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ, আলীরাজ ও তমালিকা কর্মকার। জাকির...