Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: July 2026

গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন

গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন

জাতীয়, শিরোনাম
বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে শিক্ষা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা খাতে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান আরও শক্তিশালী করতে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে যুক্তরাজ্য আগ্রহী। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিন...
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের পাশাপাশি উদীয়মান তামাকজাত পণ্য-এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হলেও, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে আইনটির কার্যকর বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সকল ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে জানিয়েছেন মাননীয় সংসদ সদস্য, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক এবং তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। সোমবার (৬ জুলাই ২০২৬) রাজধানীর বনানীর এক হোটেলে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়”শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ)-এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকা...
ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুল হক

অর্থনীতি, শিরোনাম
জাহিদুল হক গত ২ জুলাই ২০২৬ ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার (সিআইটিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে টানা ১৫ বছর কাজ করে তিনি গড়ে তুলেছেন দেশের ব্যাংকিং খাতের অন্যতম শক্তিশালী প্রযুক্তি বিভাগ। শুধু প্রযুক্তি নয়, ব্যাংকিং ব্যবসার নানা দিকেও তাঁর হাতেখড়ি হয়েছে সরাসরি কাজের মধ্য দিয়ে। ইবিএলে থাকাকালে তিনি একে একে দায়িত্ব পালন করেছেন হেড অব অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেলস, হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড পেমেন্টস এবং হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট পদে। এই অভিজ্ঞতা তাঁকে রিটেইল ব্যাংকিং, গ্রাহক কৌশল আর রাজস্ব আয়ের বিষয়গুলো একেবারে কাছ থেকে বোঝার সুযোগ করে দিয়েছে। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি অভিজ্ঞতা নিয়...
উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

জাতীয়, শিরোনাম
বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বাংলাদেশ ডাক বিভাগ ১০ (দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ (দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ (পাঁচ) টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বৃদ্ধি পাবে। উদ্বোধন...
বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার; নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ঘোষণা

বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে বড় সংস্কার; নতুন কারিকুলাম, শিক্ষক নীতিমালা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ঘোষণা

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন গত চার মাস ধরে তিনি নিজে দেশের বিভিন্ন, অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন। বর্তমানে ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষা কার্যক্রমের বাস্তব অবস্থা ...
জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

জাতীয়, শিরোনাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রোববার (০৫ জুলাই) সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ব...
‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, শিরোনাম
জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন 'ইউএন-কপস' (5th United Nations Chiefs of Police Summit - UNCOPS V)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে মন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য 'ইউএন-কপস' সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনে 'জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা', 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং 'আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি' শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে (Atul Khare...
দ্য স্টেটমেন্ট২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

দ্য স্টেটমেন্ট২৪-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গণমাধ্যম, শিরোনাম
আপনাদের ভালোবাসা, আস্থা আর পাশে থাকার এই পথচলায় আজ আমরা পা রাখলাম পঞ্চম বছরে। ২০২১ সালের ৫ জুলাই, সাহসী, তথ্যনির্ভর আর নিরপেক্ষ সাংবাদিকতার একটা স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল দ্য স্টেটমেন্ট২৪। এই পাঁচটা বছরে আমরা চেষ্টা করে গেছি একটা জিনিসেই অবিচল থাকতে—প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের-বিদেশের খবর, সত্য আর গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দিতে, ঠিক সময়ে। আমাদের পাতায় নিয়মিত যা পাবেন: জাতীয় ও আন্তর্জাতিক খবর বিনোদন ও লাইফস্টাইল অর্থনীতি ও শিক্ষা সংস্কৃতি ও প্রযুক্তি স্বাস্থ্য ও খেলাধুলা এনজিও সংবাদ, মতামত ও আরও অনেক কিছু সত্যি বলতে, আপনারা পাশে আছেন বলেই আমরা সাহস পাই নতুন কিছু করার, সত্যটা বলার, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরার। এই বিশ্বাসটাই আমাদের এগিয়ে নিয়ে যায়। আগামী দিনগুলোতেও চলুন একসাথে হাঁটি, সত্যের পথে। #thestatement24 #৫...
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স

ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স

জাতীয়, শিরোনাম
ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জুলাই। শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ও ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) টুর্নামেন্টটির আয়োজন করেছে। এর টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। উদ্বোধনী অনুষ্ঠানে যু...
ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: মন্ত্রী ফকির মাহবুব আনাম

শিরোনাম, সারাদেশ
ধনবাড়ী-মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, এলাকার রাস্তা, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সব ধরনের উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বরদাশত করা হবে না। আজ ৩ জুলাই শুক্রবার ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মন্ত্রী বলেন, ধনবাড়ী-মধুপুরের জনগণের ভোট ও আস্থার কারণেই সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। জনগণের এই আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই। ফকির মাহবুব আনাম বলেন, সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই উন্নয়নকাজ শুরু করেছে। পর্যায়ক্রমে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠা...