Saturday, September 19সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Month: August 2026

দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ

দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ

জাতীয়, শিরোনাম
দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে দেশে প্রথমবারের মতো দেশি-বিদেশি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন শিল্পখাতে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা ভাষাকে শুধু ভাষাগত দক্ষতা হিসেবে নয়, বরং কর্মসংস্থান ও পেশাগত দক্ষতার একটি স্বতন্ত্র অকুপেশন হিসেবে কাঠামোবদ্ধ করার প্রয়োজনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের সম্ভাব্য কাজের ধরন, দায়িত্ব, প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা এবং সংশ্লিষ্ট শ্রমবাজারের চাহিদা নিয়ে আলোচনা করা হয়। কম্পিটেন্স...
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা এবং নির্বাহী কমিটির ৭৪তম সভা রোববার মতিঝিলস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি জনাব আহমেদ আযম খান এমপি। সভায় মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হয়। ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শুধু যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারই নয় বরং সকল বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারের তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন সম্ভ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

শিক্ষা, শিরোনাম
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, দীর্ঘতম সমুদ্রসৈকত এবং বৃহত্তম গভীর-সমুদ্র সাবমেরিন ফ্যানও বাংলাদেশে অবস্থিত। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক নেতৃত্বের ভূমিকাও বাংলাদেশকেই নিতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রফেসর ফারহাত আনোয়ার এসব কথা বলেন। ৮ ও ৯ আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে দুদিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। জাতিসংঘের উদ্যোগে ৫ জুন বিশ্ব পর...
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: মো: আমিনুল হক

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: মো: আমিনুল হক

খেলাধুলা, শিরোনাম
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার—এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। ৮ আগস্ট ২০২৬ শনিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মো:আমিনুল হক। আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ এই খেলাধুলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তৃণম...
জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী

জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী

জাতীয়, শিরোনাম
‎‎পানিসম্পদ  মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‎ ‎আজ ৮ আগস্ট, ২০২৬ ইঞ্জিনিয়ার্স  ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে  আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‎ ‎এ্যানি চৌধুরী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে আসছিলো।আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ৩৬ জুলাই ছাত্র- জনতার...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা এবং দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। মন্ত্রী আজ শনিবার ৮ আগস্ট, ২০২৬ গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ক্যাম্পাসে RoboFusion 1.0 – National Robotics Festival এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ​ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে আমাদের তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির উদ্ভাবকে পরিণত হবে। সে লক্ষ্যেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা, স্টার্টআপ এবং দক্...
বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয় সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালসমূহ খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ঢুবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। শনিবার (০৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দ...
চিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিটাগং জার্নালিস্ট ফোরাম ঢাকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণমাধ্যম, শিরোনাম
ঢাকা: উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চিটাগং জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে সংগঠনের সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আঞ্চলিকতার টান সবার মধ্যেই থাকে। তবে সবাই একসঙ্গে থাকলে খুব সহজেই সামনে এগিয়ে যাওয়া সম্ভব। নিজেদের এবং দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে রেলপথের কর্ড লাইনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালে যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে গবেষণা করা হলেও তা বাস্তবায়ন করতে পারেনি। ত...
এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

অর্থনীতি, শিরোনাম
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা। আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গ্রাহকদের জন্য কেনাকাটার সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে ক্যাম্পেইনে থাকছে একাধিক ধামাকা অফার। এর মধ্যে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। এছাড়া সাইট-জুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে, যা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইল সহ সকল ক্যা...
কাজাখস্তানে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

কাজাখস্তানে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে তিনটি ব্রোঞ্জ পদক পেল বাংলাদেশ

ফিচার, শিরোনাম
তৃতীয় আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে (আইওএআই ২০২৬) তিনটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে বাংলাদেশ দল। পদকজয়ীরা হলেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো. সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী প্রিয়ম। দলের চতুর্থ সদস্য হিসেবে অংশ নিয়েছে মানিকগঞ্জের মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ। এ দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন। কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত এবারের আসরে বিশ্বের ১০৭টি দেশের ৪৩৭ জন প্রতিযোগী অংশ নেন। গত ২ আগস্ট এই আসরের পর্দা উঠে। এরপর গত ৪ ও ৬ আগস্ট দুটি একক মেশিন লার্নিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীদের প্রতিদিন ছয় ঘণ্টায় তিনটি কর...