Monday, June 29সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: June 29, 2026

ধন্যবাদ বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

ধন্যবাদ বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার

উপ-সম্পাদকীয়, শিরোনাম
রেজাউর রহমান রিজভী ধন্যবাদ আপনাকে, আমার জেনারেশনকে রাঙিয়ে দেবার জন্য। আজ সকালে যখন খবরটা এলো, বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকাল সাড়ে আটটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে প্রজন্মের শৈশবে টিভির পর্দায় "নতুন কুঁড়ি" দেখে বড় হওয়া, যারা "পারুল"-এর মতো প্রিয় পাপেট-চরিত্রের সাথে বেড়ে উঠেছি, যাদের মন ছুঁয়ে গিয়েছিল "মনের কথা"র মতো অনুষ্ঠান - আমাদের সবার কাছে মুস্তাফা মনোয়ার নিছক একজন শিল্পী নন, তিনি ছিলেন শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। কবি গোলাম মোস্তফার এই সন্তান জন্ম নিয়েছিলেন ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর। ছোটবেলা থেকেই ছবি আঁকা আর গানের প্রতি ছিল তাঁর গভীর টান। নবম শ্রেণিতে পড়ার সময়ই যোগ দেন রাষ্ট্রভাষা আন্দোলনে...
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু ৩ জুলাই

খেলাধুলা, শিরোনাম
দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলাটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি)। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। “ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একই ক্রীড়া মঞ্চে অংশ নেবে। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়...
“ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর”

“ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর”

এনজিও সংবাদ, শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন ২০২৬ কার্যকরভাবে প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হবে। সোমবার (২৯ জুন) ডিএনসিসি’র সভাকক্ষে ঢাকা আহছানিয়া মিশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে ‘তামাক ও ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিকরণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভূমিকা’ শীর্ষক একটি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল ইসলাম। তিনি বাংলাদেশে তামাক ব্যবহারের বর্তমান পরিস্থিতি, পরোক্ষ...