Thursday, July 16সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Day: June 30, 2026

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি: শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি: শিল্প, বানিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী

জাতীয়, শিরোনাম
সরকারি বিনিয়োগের প্রকৃত সার্থকতা নির্ভর করে তার কার্যকর ফলাফলের ওপর। এ বিবেচনায় বাংলাদেশ শিল্প কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিটাক) পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম দেশের অন্যতম সফল বিনিয়োগ বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ৩০ জুন ২০২৬ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিটাকের সম্মেলন কক্ষে ‘হাতে-কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদেরকে গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অতীতে দেশে অনেক প্রকল্পে বিনিয়োগ হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তবে বিটাকের এ প্রকল্পে তুলনামূলক স্বল্প ব্যয়ে বিপুলসংখ্যক তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হচ্ছে। প্রায় ...
ই-সিগারেট নিষিদ্ধে হাইকোর্টের রুল

ই-সিগারেট নিষিদ্ধে হাইকোর্টের রুল

এনজিও সংবাদ, শিরোনাম
দেশে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ই-সিগারেট নিষিদ্ধ ও সংশ্লিষ্ট পণ্যসমূহ বাজার হতে কেনো অপসারণ করা হবে না – এই মর্মে  সাইফুদ্দিন আহমেদ, এ. কে. এম. মাসুদ এবং হেলাল আহমেদ মহামান্য হাইকোর্টে রীট (রিট পিটিশন নং – ৭৭২১/২০২৬) দায়ের করেছন। রিটকারী ব্যক্তিরা দীর্ঘদিন তামাক নিযন্ত্রণে কাজ করে আসছে। বিগত সোমবার (২৯ জুন, ২০২৬) মহামান্য হাইকোর্ট এর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং ব্যারিস্টার নিশাত মাহমুদ। শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট নিম্নরূপে রুল জারি করেন - "কেন সব ধরনের ই-সিগারেট (যেমন: ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENDS), ইলেকট্রনিক নন-নিকোটিন ডেলিভারি সিস্টেম (ENNDS), হিটেড টোব্যাকো প্রোডাক্ট (HTP) এবং এগুলোর বিভিন্ন উপাদান বা অংশ (যেমন – ই-সিগারেট, ভ্যাপ/ভেপিং...
ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি

ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকার মোট ১২৯ টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণের ৩১টি ওয়ার্ডে কোন পার্ক ও খেলার মাঠ নেই। অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানাই। আজ ৩০ জুন ২০২৬, মঙ্গলবার, সকাল ১০.০০ টায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট কর্তৃক সংস্থার ˆকবর্ত সভাকক্ষে আয়োজিত 'ঢাকার পার্ক ও খেলার মাঠ : নাগরিক প্রত্যাশা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুন এর সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বারসিক এর এ্যাগ্রো-বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর ম...