ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের
তুরস্কের কোনিয়াতে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে ১১ মে ২০২৬ প্রবন্ধ উপস্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার জোরালো আহ্বান জানান।
বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী বলেন, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম। তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন তার ডেমোগ্রাফিক ডিভিডেন...