Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

কবিরপুর ফিল্ম সিটিতে বিসিটিআই আয়োজিত চলচ্চিত্র কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত “জনপ্রিয় গণমাধ্যম হিসেবে চলচ্চিত্রের গুরুত্ব, চলচ্চিত্র প্রযোজনা, চলচ্চিত্রসহ গণমাধ্যমের ওপর আগ্রাসন রোধ এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় চলচ্চিত্রের পরিবেশনা” শীর্ষক কর্মশালা এবং চারটি কোর্স প্রোডাকশন প্রদর্শন ও মূল্যায়ন অনুষ্ঠান শুক্রবার (১৫ মে ২০২৬) গাজীপুরের বাংলাদেশ ফিল্ম সিটি, কবিরপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক, গবেষক ও লেখক জনাব ওয়াহিদ সুজন। মূল প্রবন্ধে তিনি বলেন, চলচ্চিত্র শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতির সাংস্কৃতিক পরিচয় নির্মাণ ও বিশ্বদরবারে তুলে ধরার শক্তিশালী মাধ্যম। চলচ্চিত্রের সংগীত, লোকজ ঐতিহ্য...
আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

আসন্ন বাজেটে সিগারেটের মূল্যস্তর কমিয়ে কার্যকর করারোপের দাবি

এনজিও সংবাদ, শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা হ্রাস, সুনির্দিষ্ট কর পদ্ধতি প্রবর্তন এবং সব ধরনের তামাকপণ্যের কার্যকরভাবে করারোপের দাবি জানানো হয়েছে। প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে কমবে তামাকের ব্যবহার ও অকাল মৃত্যু এবং সরকারের রাজস্ব আয় বাড়বে উল্লেখযোগ্য পরিমাণে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ‘ জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে করারোপ ও মূল্য বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সিগারেটের চারটি স্তরের মধ্যে নিম্ন ও মধ্যম- এই দুটি স্তরকে একত্রিত করে নতুন তিন স্তরের সিগারেটের ১০ শলাকার প্যাকেটের দাম যথাক্রমে ১০০ টাকা, ১৫০ টাকা, ও ২০০ টাকা নির্ধারণ এবং সকল স্তরে ৬৭% সম্পূরক শুল্ক বহাল রেখে প্রতি প্যাকেটে ৪ টাকা সুনির্দিষ্ট কর আরোপ এবং একইসঙ্গে বিদ্যমা...
প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে

প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে

অর্থনীতি, শিরোনাম
দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই তিন মাসে কোম্পানিটি কর-পরবর্তী নিট মুনাফা করেছে ১৯৬ মিলিয়ন (১৯ কোটি ৬০ লাখ) টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যালোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.৯৭ টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ০.৭৭ টাকা। এছাড়া আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির নিট সুদজনিত আয় ৩১ শতাংশ এবং পরিচালন আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম প্রান্তিক শেষে ডিবিএইচ-এর খেলাপী ঋণের (এনপিএল) পরিমাণ দাঁড়িয়েছে মোট পোর্টফোলিওর মাত্র ১ শতাংশের কাছাকাছি, যা দেশের আর্থিক খাতে অন্যতম সর্বনিম্ন। উল্লেখ্য, কোম্পানিটি টানা ২০ বছর যাবৎ সর্বোচ্চ ক্রেডিট রেটিং ‘এএএ’ (ট্রিপল এ) ধরে রাখতে সক্ষম হয়ে...
শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

শিক্ষা ও ফুটবলে শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ

ফিচার, শিরোনাম
মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে চালু করেছে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক চ্যালেঞ্জ। উদ্যোগটির লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে তোলা। এই উদ্যোগের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি ছোট ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্সে প্রকাশ করতে পারবেন। পোস্ট করার সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার জন্য মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করে। এই নতুন উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর প্রতিশ্রুতির...
ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

ইনফিনিক্স হট ৭০ স্মার্টফোনে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও মজবুত ডিজাইনের নিশ্চয়তা

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন ‘হট ৭০’ ফোনটিকে কেবল একটি স্টাইলিশ মিড-রেঞ্জ ফোন হিসেবেই নয়, বরং এটি দীর্ঘ সময় ব্যবহারযোগ্য এবং টেকসই ডিভাইস হিসেবে তুলে ধরেছে। বর্তমান সময়ে ব্যবহারকারীরা একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান, তাই তরুণদের সেই চাহিদার কথা মাথায় রেখেই ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা বছরের পর বছর নতুনের মতো সার্ভিস দেবে। ফোনটি ব্যবহারের অভিজ্ঞতা যাতে সবসময় ‘নতুনের মতো’ থাকে, সেজন্য ইনফিনিক্স এতে টানা ৭২ মাস বা ৬ বছর পর্যন্ত ‘সিস্টেম ফ্লুয়েন্সি’ বা সাবলীলভাবে চলার নিশ্চয়তা দিচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী এবং তরুণ চাকরিজীবীদের জন্য ফোনটি বেশ কার্যকর হবে, যারা সারাদিন ফোনের ওপর নির্ভরশীল এবং যাদের এমন একটি ফোন দরকার যা সব ধরনের পরিস্থিতিতে ভরসা দিতে পারে। ফোনটির অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। এটি ‘এসজিএস ড্রপ টেস্ট’ সার্টিফাইড, যার মানে হল...
সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

সারা দেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র ও মেটলাইফ ফাউন্ডেশন

ফিচার, শিরোনাম
মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ২০২৭ সালের মধ্যে সারা বাংলাদেশে ২০০টি ভ্রাম্যমাণ বইমেলা আয়োজন করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। সারা দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক চর্চা এবং বই পড়ার অভ্যাস তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এই ভ্রাম্যমাণ বইমেলাগুলো সারা দেশের জেলা শহরগুলোতে সফর করবে। সেখানে বইয়ের সমৃদ্ধ সংগ্রহ থেকে পাঠকরা তাদের পছন্দের বই দেখতে এবং কিনতে পারবেন। পাশাপাশি, সাহিত্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণও করতে পারবেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “একটি জাতির সত্যিকার উন্নতি নিহিত থাকে বইয়ের প্রতি তার ভালোবাসের মধ্যে। মানুষের দোরগোড়ায় ভিন্ন ভিন্ন বিষয়ের মানসম্মত বই পৌঁছে দেওয়ার মাধ্যমে এই ভ্রাম্যমাণ মেলাগুলো বই পড়াকে আরও সহজ করে তু...
ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধের ওপর গুরুত্বারোপ

ঐতিহাসিক চলচ্চিত্র নির্মাণে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধের ওপর গুরুত্বারোপ

বিনোদন, শিরোনাম
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে “ঐতিহাসিক চলচ্চিত্র এবং ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সঠিক ইতিহাস উপস্থাপন এবং অপতথ্য প্রদান রোধ” শীর্ষক এক কর্মশালা আজ ১২ মে ২০২৬ মঙ্গলবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। কর্মশালার সূচনা বক্তব্য প্রদান করেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. মোকছেদ হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর। মূল প্রবন্ধে ড. শাহ নিস্তার কবীর ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণে সত্য ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাস ও ইতিহাসনির্ভর চলচ্চিত্র নির্মাণের মূল দায়িত্ব হলো সত্যকে সঠিকভাবে উপস্থাপন করা এবং অপতথ্য বা বিকৃত ইতিহাস থেকে বিরত থা...
শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি

শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন-আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের জনসংখ্যার বিশাল অংশ তরুণ। শুধু চাকুরি দিয়ে এ বিরাট সংখ্যক তরুণের কর্মসংস্থান সম্ভব নয়। প্রয়োজন শিল্পায়ন। এটি একদিকে তরুণদের উপার্জনের আয়োজন করবে অন্যদিকে দেশকে অগ্রগতির দিকে ধাবিত করবে। এ প্রসঙ্গে তিনি বলেন, লালমনিরহাটের মাটি খুবই উর্বর। এখানে প্রচুর পরিমাণে ধান, ভুট্টা, আলু উৎপাদন হয়। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময়। লালমনিরহাটে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে শিল্পদ্যোক্তাদের আহ্বান জানান। সোমবার (১১মে) লালমনিরহাট স্টেডিয়ামে প্রাণ-আরএফএল চাকরি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় দেশের অন্যতম শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল এ চাকরি মেলার আয়োজন করে। মেলা থেকে লালমনিরহাটের দক্ষ-অদক্ষ ১০০০ তরুণকে চাকুরী দেয়া হবে। অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জ...
বিসিটিআই-বিএফডিসি কর্মশালা অনুষ্ঠিত

বিসিটিআই-বিএফডিসি কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর যৌথ উদ্যোগে “চলচ্চিত্রে অপসংস্কৃতি নিরুৎসাহিত করে গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহিত করার লক্ষ্যে দেশীয় উপাদানে কন্টেন্ট নির্মাণ এবং জাতীয় ভাবধারাপন্থী গণতান্ত্রিক সংস্কৃতিকে উৎসাহ প্রদানের জন্য চলচ্চিত্র সমালোচনার গুরুত্ব” শীর্ষক এক কর্মশালা ১১ মে ২০২৬ মান্না ডিজিটাল হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মোঃ নিস্তার জাহান কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুমা রহমান তানি। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান জনাব এস এম আব্দুর রহমান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সভাপতি জনাব খোরশে...
গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর

গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে  সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ ধর্মমন্ত্রীর

জাতীয়, শিরোনাম
গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সাংবাদিকদেরকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ১১ মে ২০২৬ দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অনুরোধ জানান। ধর্মমন্ত্রী বলেন, তারেক রহমান প্রথমবার এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি এতো ভালো কাজ করতেছেন। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। এজন্য আপনাদের (সাংবাদিক) চোখ, কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায় তাদেরকে খুঁজে বের করে আইনে সোপর্দ করতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে কৃষকদের জন্য কৃষিকার্ড, দরিদ্র মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই দায়িত্ব ...