Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো দেশব্যাপী ৪ দিনের রবীন্দ্রজন্মজয়ন্তী উদযাপন

বিনোদন, শিরোনাম
২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে সারাদেশে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হলো ৪ দিনব্যাপী ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ উদযাপন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ ৮ মে ২০২৬, বিকাল ৫:৩০ টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এমপি। কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তিনি বলেন, “চলমান রাজনীতির উত্তাল তরঙ্গের মাঝেও গভীর পর্যবেক্ষণ রাখার ক্ষমতা ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের। সমাজতন্ত্র আবিস্কার হওয়ার পর পৃথিবীতে যখন উতাল পাতাল হয়ে গেলো তখন তার ভবিষ্যৎ সম্ভাবনার মধ্যে যে সংকট লুকিয়ে ছিলো যা এখন প্রমাণিত তা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। আইনস্টাইনের মতো বিজ্ঞানীকেও বিজ্ঞানের বাইরেও যে বিশাল জগত আছে জ...
ঢাকায় শুরু হলো ইএমজিএস “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ-২০২৬

ঢাকায় শুরু হলো ইএমজিএস “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ-২০২৬

অর্থনীতি, শিরোনাম
রাজধানীর বনানীর হোটেল সারিনায় শুক্রবার মালয়েশিয়ার হাই কমিশনার আনুষ্ঠানিকভাবে এক্সপোটির উদ্বোধন করেন। এ সময় মালয়েশীয় প্রতিনিধিদলের প্রধান এবং ইএমজিএস-এর দক্ষিণ এশিয়া প্রধান মঈন উদ্দিন আহমেদ খান উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান, এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস), বাংলাদেশের শিক্ষার্থীদের মালয়েশিয়ার ১২টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত করার লক্ষ্যে এই এক্সপোটির আয়োজন করে। “স্টাডি ইন মালয়েশিয়া” এডুকেশন এক্সপো বাংলাদেশ ২০২৬ হলো একটি উদ্যোগ, যা মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ে নির্ভরযোগ্য ও সরাসরি তথ্য বাংলাদেশের শিক্ষার্থী, অভিভাবক এবং পেশাজীবীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য । এই এক্সপোতে ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়সহ মালয়েশিয়ার ১২টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে, যেখানে ফাউন্ডেশন, ডিপ্লোমা, ব্যাচেলর, মা...
মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

গণমাধ্যম, শিরোনাম
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সংঘটিত কোনো মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা কিংবা ন্যায়বিচারবিরোধী কর্মকাণ্ডকে সরকার কখনো তামাদি হতে দেবে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত সকল ঘটনার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজ রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা শহীদদের স্মরণে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ ইতোমধ্যে শাপলা চত্বরের শহীদদের প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা জানিয়েছে এবং জুলাই অভ্যুত্থানসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, ২০০৯ সালের ঘটনাপ্রবাহ থেকে শুরু করে পরবর্তী সময়ের বিভিন্ন রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী দলের সমাবেশে হামলা, শাপলা চত্বরের অভিযান এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে জনগণের ক্ষোভ একসময়...
বাংলাদেশ ও পাকিস্তানের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

বাংলাদেশ ও পাকিস্তানের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী (ইন্টেরিয়র মিনিস্টার) সৈয়দ মহসিন রাজা নাকভি আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় দেশের মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করেন। আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় এবং বিচারিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করে। মানবপাচার (TIP) এবং অভিবাসীদের অবৈধ চোরাচালান (SOM) প্রতিরোধে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং পাচারকারী চক্র দমনে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা এবং স...
সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬

সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬

অর্থনীতি, শিরোনাম
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস - সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.০০টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িল, ঢাকায়, তিন দিনব্যাপী একযোগে শুরু হলো আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স এবং হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬। ৭ মে, বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি, নবরাত্রি- হল ৪) প্রদর্শনীসমূহের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরুন এন. ইসলাম, প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর, সেমস-গ্লোবাল (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, ড. সালমা লাইজু; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মহসীন; বাণিজ্য মন্ত্র...
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে  অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে  অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি’র সঙ্গে আজ দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী হাইকমিশনারের নেতৃত্বে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলকে খাদ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। খাদ্য প্রতিমন্ত্রী প্রতিনিধিদলকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের খাদ্য মজুদ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাদ্য সংরক্ষণ ও আধুনিক গুদাম ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার দে...
প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

জাতীয়, শিরোনাম
দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে ভারতের চেন্নাইভিত্তিক বহুজাতিক পানি প্রযুক্তি প্রতিষ্ঠান VA Tech Wabag Ltd–এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাইলেশ কুমারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে দেশের পানি ব্যবস্থাপনা, পানি পরিশোধন প্রক্রিয়া এবং নিরাপদ পানির মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপ্রয়োজনীয় বিলম্ব দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে। তাই দ্রুততার পাশাপাশি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করাও জরুরি। মন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য আধুনিক পানি ও বর্জ্য পানি শোধন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি দেশের নদ-নদীর দূষণ রোধে কার্যকর...
ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫”

ভাবনা ও রাকিবকে নিয়ে ওয়ালিদ আহমেদের “ঢাকা ১২০৫”

বিনোদন, শিরোনাম
নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে নতুন সিনেমা “ঢাকা ১২০৫” নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ওয়ালিদ আহমেদ। সিনেমাটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। “ঢাকা ১২০৫” মূলত ঢাকার ভেতরের জীবনের অচেনা বাস্তবতাকে সিনেমার ভাষায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আয়মন শিমলা, মোহাইমিন ইসলাম গল্প, ড. আফরোজা মোমেন, সুবাইতা, রোমেল, সেঁজুতি, আফিফ খান, রুপম ও জাহিদুল ইসলামসহ আরও অনেকে। সিনেমাটিতে র‍্যাপ, রোমান্টিক ও ভিন্নধর্মী একাধিক গান থাকছে। গানের কথা লিখেছেন ওয়ালিদ আহমেদ ও রেজাউর রহমান রিজভী। পুরো সিনেমার আবহ সংগীত পরিচালনা করছেন রুবেল ফ্লাইংকাইটস। সিনেমা প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, ভাবনা ও রাকিবের খুনসুটি এবং সম্প...
এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

এক মাসে ব্র্যাক ব্যাংকের ১ বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্যের রেকর্ড

অর্থনীতি, শিরোনাম
আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি প্রথমবারের মতো এক মাসে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছে। এই অর্জন ব্র্যাক ব্যাংকের শক্তিশালী বৈদেশিক মুদ্রা সক্ষমতার প্রতিফলন। দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করা, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উৎকর্ষে ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে ব্যাংকটি। সম্প্রতি এই সাফল্য উদ্‌যাপনে ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস, ডেপুটি ...
এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

এনার্জিপ্যাকের ”বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস” পালন

অর্থনীতি, শিরোনাম
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি. বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস উপলক্ষে তার সকল কারখানা ও নির্মাণস্থলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। এ বছরের প্রতিপাদ্য "চলুন এমন একটি কর্মপরিবেশ নিশ্চিত করি, যেখানে কর্মীরা মানসিক, সামাজিক ও আবেগগতভাবে নিরাপদ ও স্বস্তিতে থাকে" কে সামনে রেখে কোম্পানিটি তার কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি উপলক্ষে এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জি গ্যাস এলপিজি প্ল্যান্ট, দাকোপ, খুলনা, জি গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এবং অন্যান্য প্রতিষ্ঠানের নির্মাণস্থলে আলোচনা সভা, ৱ্যালি, নিরাপত্তা প্রশিক্ষণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ, ফায়ার ড্রিল এবং সচেতনতামূলক ওয়ার্কশপ আয়োজন করা হয়। এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব হুমায়ুন রশিদ বলেন, "আমাদের জন্য সব...