মধ্যপ্রাচ্যে ইভি বাইক রপ্তানি ও প্রযুক্তি বিনিময়ে পিটন ইন্ডাস্ট্রিজ ও ওমানের স্টার ড্রোনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ওমানের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি) এবং বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর মধ্যে সম্প্রতি এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ওমানে বৈদ্যুতিক মোটরসাইকেল (EV Bike) রপ্তানি, প্রযুক্তি বিনিময় এবং যৌথ বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ এর অনুষ্ঠানস্থলের লাউঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে এবং আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের উচ্চমান ও তরুণ উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে ওমানি প্রতিনিধি দল এই বিনিয়োগ ও অংশীদারত্বের ঘোষণা দেয়।
প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্য...
