‘মিস এয়ার বাংলাদেশ ২০২৬’ বিজয়ী জেনি জাহান
সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (BCFEC) গত ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল 'মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ' সিজন ২ (২০২৬)-এর গ্র্যান্ড ফাইনাল।
এই জমকালো আয়োজনে উদীয়মান মডেল জেনি জাহান সম্মানজনক "মিস এয়ার বাংলাদেশ ২০২৬" মুকুট অর্জনের পাশাপাশি কাঙ্ক্ষিত "মিস এলিগেন্স স্টার" খেতাবও জয় করে নেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী জেনি জাহান বর্তমানে কর্পোরেট খাতে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষ মডেল ও ট্যালেন্ট ট্রেনিং একাডেমি 'এশিয়ান মডেল অ্যান্ড ট্যালেন্ট সেন্টার' (AMTC) থেকে মডেলিংয়ের পেশাদার প্রশিক্ষণ গ্রহণ করেন।...
