তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দ্রুত বিধি প্রণয়নের দাবি:
তামাক নিয়ন্ত্রণে নীতি-অ্যাডভোকেসি আরও জোরদার করা, আইন শক্তিশালীকরণে বিধি প্রণয়ন প্রক্রিয়ায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে তাবিনাজ (তামাকবিরোধী নারী জোট) সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী আবাসিক কর্মশালা আয়োজন করে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি-নির্ধারণী গবেষণা)।
১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে অবস্থিত ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় দেশের ৮টি বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ থেকে তাবিনাজের ২৩ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণের বর্তমান আইন ও আইনের আলোকে দ্রুত বিধি প্রণয়ন, তামাকপণ্যে কার্যকর করারোপ, উদীয়মান তামাক ও নিকোটিন পণ্য এবং ভবিষ্যৎ অ্যাডভোকেসি কৌশল নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর উল্লেখযোগ্য আইনসমূহ, এবং উদীয়মা...
