পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র জানতে বিদ্যালয় পরিদর্শনে ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলোর সার্বিক পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সংকট, শিক্ষক স্বল্পতা, যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সমস্যা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষকদের কাছ থেকে পাঠদান কার্যক্রমের বাস্তব চিত্র এবং শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা শোনেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্র...