Saturday, September 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা আজ (বুধবার) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কমিটির আহ্বায়ক ফকির মাহবুব আনাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 'সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬'-এর খসড়ার বিভিন্ন ধারা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তন, সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিকের অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ নিয়ে মতবিনিময় করা হয়। আলোচনা শেষে খসড়া আইনটি আরও যুগোপযোগী, কার্যকর এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়। এসব সুপারিশ সংযোজন করে আইনটির খসড়া চূড়ান্ত করার বিষয়ে আবারও বৈঠক...
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Ambassador Brent T. Christensen)। আজ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের আবাসন খাত, জাতীয় বিল্ডিং কোড, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং পাবলিক প্লেস ও পার্কের উন্নয়নসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত জানান, তাঁর দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের হাউজিং সেক্টরের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ‘বাংলাদেশ আর্থকোয়েক সেফটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (BESRI)’ প্রতিষ্ঠা...
বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বের জায়গায় থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিরোনাম, স্বাস্থ্য
বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ অনন্য এক নেতৃত্বের জায়গায় পৌঁছাতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ড. এম এ মুহিত। বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া 'গ্লোবাল সামিট অন আই হেলথ'-এর সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ কাজ করতে সম্মত হয়েছে, যা দেশের স্বাস্থ্যখাতের সংস্কারকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে 'বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তি হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ' শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। সভায় স্বাস্থ্য সচিব মো কামরুজ্জামান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা এ এস এম ক্বাদির, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি দলের ড. ওয়াতিন আ...
এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবেব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবেব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু

অর্থনীতি, শিরোনাম
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য সবুজ অর্থায়নের সুযোগ সম্প্রসারণে ওয়ানট্রুভ্যালু (ওটিভি)-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই উদ্যোগ টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশকে নিম্ন-কার্বন অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এই চুক্তিটি বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস-এর সহায়তায় পরিচালিত ‘অ্যাকসেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস— স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় সম্পাদিত হয়েছে। এই সহযোগিতার মাধ্যমে নিজেদের সবুজ অর্থায়ন সক্ষমতা আরও জোরদার করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা এবং সার্কুলার ইকোনমি-ভিত্তিক উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করবে ব্র্যাক ব্যাংক। এছাড়াও, স্পেশালাইজড অ্যাসেসমেন্ট টুলস ও কারিগরি দক...
অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং- সাংবাদিক কর্মশালায় বক্তারা

অতিপ্রক্রিয়াজাত খাদ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করবে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং- সাংবাদিক কর্মশালায় বক্তারা

এনজিও সংবাদ, শিরোনাম
বাংলাদেশে অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণ এবং এ-সংক্রান্ত বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমবর্ধমানহারে বাড়ছে। খাদ্য-প্যাকেটের সামনে সহজ সতর্কবার্তা বা 'ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং' (এফওপিএল) ভোক্তা সচেতনতা তৈরি এবং সঠিক খাদ্য সিদ্ধান্ত গ্রহণে সহায়তা প্রদানের মাধ্যমে অসংক্রামক রোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এফওপিএল ব্যবস্থায় ভোক্তা এক নজরেই খাদ্যে থাকা অতিরিক্ত লবণ, চিনি বা চর্বির উপস্থিতি বুঝে স্বাস্থ্যকর খাবার বেছে নিতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষায় এফওপিএল সংক্রান্ত খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করা জরুরি। রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে অনুষ্ঠিত "বাংলাদেশে ফ্রন্ট-অফ-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়" শীর্ষক দুই দিনব্যাপী (১৪-১৫ জুলাই) সাংবাদিক কর্মশালায় এসব বিষয় তুলে ধরেন বক্তরা। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগি...
STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি হাজ্জাজ

STEM-ভিত্তিক প্রাথমিক শিক্ষা গড়ে তুলতে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেয়া হবে: ববি হাজ্জাজ

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি তৈরি করতে খেলার মাধ্যমে শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে। আজ ১৩ জুলাই,২০২৬ ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র‍্যাক এবং LEGO ফাউন্ডেশন আয়োজিত ‘Sustaining, Play,Learning and Skills in Humanitarian Contexts (SPLASH) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অঙ্কভীতি নয়, বিজ্ঞান হোক ভবিষ্যতের পরিচয় প্রাথমিক থেকেই STEM-ভিত্তিক ও খেলার মাধ্যমে শেখার শিক্ষা চালু করে বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ,...
চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

শিরোনাম, স্বাস্থ্য
সঠিক রোগ নির্ণয় ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে চলতি বছরে প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন করার ঘোঘণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার ১৩ জুলাই সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্রাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত "সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এই বছরের মধ্যেই প্রতিটি হাসপাতালে প্যাথলজি আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি। ল্যাব স্থাপনের চলতি মাসেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা হবে। শুধু তাই নয়, দেশের মানুষকে ডায়ালাইসিস সেবা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার, জেলা হাসপাতালে ১০ শয্যা এবং উপজেলা পর্যা...
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ ১৩ জুলাই ২০২৬ সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, দেশের প্রয়োজন বিবেচনায় সরকার একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব ...
রক্তক্ষয়ী জুলাইয়ের আর্তনাদ ও রাষ্ট্রের অসমাপ্ত দায়

রক্তক্ষয়ী জুলাইয়ের আর্তনাদ ও রাষ্ট্রের অসমাপ্ত দায়

উপ-সম্পাদকীয়, শিরোনাম
লিটন আব্বাস ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সমকালীন বৈশ্বিক ইতিহাসের পৃষ্ঠায় রক্তক্ষয়ী বিপ্লব হিসেবে খোদাই হয়ে থাকবে। জুলাইয়ের ১৬ তারিখ থেকে শুরু করে ৪ ও ৫ আগস্ট নিয়ে ৩৬ জুলাই পর্যন্ত দেড়হাজারের বেশি ছত্রি-জনতা-শিশু-নারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফ্যাসিবাদী সরকারের গুলিতে শহীদ হন। উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করা শিক্ষার্থী আবু সাঈদ তিনি ১৬ জুলাই ২০২৪ তারিখে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাঈদের ওপর পুলিশের নির্মম গুলির দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে সেইসময় ব্যাপক সাড়া ফেলেছিল এং তৎকালীন সরকারের ভিত একপ্রকার সেইদিনই ভাঙা হয়ে গিয়েছিল। একই দিনে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে শহীদ হন এবং ফয়সাল আহমেদ শান্ত ওমরগনি এমইএস কলেজের শিক্ষার্থী ১৬ জুলাই ২০২৪ তারিখে চট্টগ্রামে শহীদ ...
আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

বিনোদন, শিরোনাম
সিনেমার ব্যাকরণ বদলে দেওয়া অস্কারজয়ী মাস্টারমাইন্ড ক্রিস্টোফার নোলান ফিরছেন তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং সাইক্লপিক প্রজেক্ট নিয়ে! আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী রূপালী পর্দায় আসছে তাঁর নতুন মহাকাব্য ‘দ্য ওডিসি’। গ্রিক পুরাণের সেই অমর উপাখ্যান—ট্রয় যুদ্ধের পর রাজা ওডিসিউসের দশ বছরের রক্তক্ষয়ী ও রোমাঞ্চকর ঘরে ফেরার লড়াই এবার আমরা দেখতে চলেছি নোলানের নিজস্ব সিগনেচার স্টাইলে। জানা গেছে, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। হোমারের প্রাচীন গ্রীক মহাকাব্যের ওপর ভিত্তি করে নির্মিত ‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং ব্যয়বহুল প্রজেক্ট। প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত এই সিনেমাটি হলিউড ইতিহাসের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র। ভিজ্যুয়াল ইতিহাসের পাতা ওলটপালট করে দিতে এটিই হলিউডের প্রথম মূলধারার ফিচার ফিল্ম, যার পুরোটা শ্যুট করা হয়েছে ১০০% আইম্যাক্স...