Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্যে সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন COP31-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, দেশব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে...
নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর 

নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর 

জাতীয়, শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেন (H.E. Mr. Håkon Arald Gulbransen) এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানি-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে মন্ত্রী ১৯৭২ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে নরওয়ের প্রারম্ভিক স্বীকৃতি এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ধারাবাহিক সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মূল ভিত্ত...
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল

গণমাধ্যম, শিরোনাম
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন” বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান। স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আজ মঙ্গলবার এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজনে তিনি এ কথা বলেন। বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আহমেদ তেপান্তরসহ বোর্ডের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে এস এম আব্দুর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে বার বার কান্ডারী হিসেবে ...
বিসিটিআই ও এনআইএমসি’র যৌথ উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিসিটিআই ও এনআইএমসি’র যৌথ উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণমাধ্যম, শিরোনাম
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)-এর যৌথ উদ্যোগে ১ জুন ২০২৬ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল জলিল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক জাভেদ ইকবাল, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ...
‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত

বিনোদন, শিরোনাম
প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত 'ঢাকা ১২০৫' চলচ্চিত্রের গানে তার এই অভিষেক হয়। ওয়ালিদ আহমেদের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটস এর সংগীত পরিচালনায় "হৃদয়ের জমিনে" শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী কনক দত্ত বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার। 'ঢাকা ১২০৫'-এর সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কন্ঠে আস্থা রেখেছেন তাই আমি কৃতজ্ঞ। সংগীত পরিচালক রুবেল ফ্লাইংকাইটস বলেন, "হৃদয়ের জমিনে" গানটি একদম মনে দাগ কাটার মতে। গানটি শোনার সময় শ্রোতারা শুধু মিউজিক না পাশাপাশি এমন অনুভব করবেন যেন পুরো গানটা তারা শুনেই ভিজ্যুয়ালাইজ করতে পারছেন। কন্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী গুণীশিল্পী...
গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসারের প্রয়াণ: শহীদ মিনারে শেষ শ্রদ্ধা ও মিরপুরে দাফন সম্পন্ন

বিনোদন, শিরোনাম
​বাংলাদেশের গণসংগীত আন্দোলনের ইতিহাসে কামরুদ্দীন আবসার এক উজ্জ্বল ও সংগ্রামী নাম। তিনি ছিলেন একাধারে প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সাংস্কৃতিক সংগঠক এবং প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি গানকে মানুষের মুক্তি, ন্যায়বিচার, সাম্য এবং গণতান্ত্রিক সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর কণ্ঠে গণসংগীত শুধু শিল্পচর্চার বিষয় ছিল না; ছিল প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার ভাষা। ​জন্ম ও রাজনৈতিক-সাংস্কৃতিক অনুপ্রেরণা: কামরুদ্দীন আবসার ১৯৫৪ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল মুকিত এবং মাতা উম্মুল ফাতিমা। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি ওস্তাদ ফুল মোহাম্মদ, মফি রইসউদ্দীন এবং শহীদ সুরকার আলতাফ মাহমুদের কাছে সংগীত শিক্ষা গ্রহণ করেন। ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন...
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিরোনাম, স্বাস্থ্য
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ২০২৬ আজ সোমবার ১ জুন ২০২৬ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্যগণ, রেজিস্ট্রার, ডিনবৃন্দসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত সকল শিক্ষক; সকাল ৯টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত সকল চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং অফিসার, রেসিডেন্টগণ, ছাত্রছাত্রী এবং সকাল ১০টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত সকল পর্যায়ের কর্মচারীদের সাথে বি ব্লকের শহীদ ডা. মিলন হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। সৌহার্দ্য, সম্প্রীতির এই সুন্দর আয়োজনে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহ...
রাজধানীর আদ-দ্বীন ও মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর আদ-দ্বীন ও মনোয়ারা হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

জাতীয়, শিরোনাম
​ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বেইলি রোডের মনোয়ারা হাসপাতালে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে আজ রবিবার (৩১ মে) বিকালে এ অভিযান চালানো হয়। ​অভিযানকালে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্টিনের ফ্রিজে লেবেলবিহীন ও জমাটবদ্ধ বাসি মিষ্টি রাখা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, বিভিন্ন ওয়ার্ডে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং হাসপাতালের রেফ্রিজারেটরে তাপমাত্রা পরিমাপক যন্ত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা এবং নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা—সর্বমোট ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ​জরিমানার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশের উন্নয়ন, পর্যা...
সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস যে সমস্ত সন্ত্রাসী দেখিয়েছে, তাদের যথাযথভাবে দমন করা হবে। মন্ত্রী আজ চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী সমগ্র এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা এবং শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের মূল লক্ষ্য। সেজন্য এই অঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও একাডেমি নি...
কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

কর্মস্থলে ফেরা যাত্রীদের খোঁজ নিতে ঝটিকা সফরে ভোলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার পর এবার নৌপথে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাতায়াত তদারকিতে ভোলার ইলিশা ঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। রবিবার (৩১ মে) দুপুরে তিনি ইলিশা ঘাটে ঝটিকা সফর করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এর পূর্বে তিনি চাঁদপুর নদী বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যেসব নৌঘাটে অধিক সংখ্যক মানুষ চলাচল করে, আমরা সেসব স্থান পরিদর্শন করছি। এটি আমাদের দায়িত্ব। ঈদে মানুষকে নিরাপদে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করেছি। এখন তারা যেন নিরাপদে নিজ নিজ কর্মস্থলে ফিরে...