Saturday, September 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটসহ নানাদিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের ওপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি। তিনি বলেন, দু'দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য বা ইস্যু রয়েছে যেগুলো পারস্পরিক সহযোগিতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। তবে এ বিষয়ে ভারতকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। মন্ত্রীর সঙ্গে আজ ১০ আগস্ট ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব...
বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

শিক্ষা, শিরোনাম
জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগ, সাহস এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করে বাংলাদেশ ইউনিভার্সিটিতে আলোচনা সভা, প্রমান্য চিত্র প্রদর্শন, কবিতা আবৃত্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত এবং বিপ্লবে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, কলা, সমাজবিজ্ঞান ও আইন বিভাগের ডিন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, ফার্মেসী বিভাগের চেয়ারম্য...
ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

জাতীয়, শিরোনাম
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’নামে একজোড়া নতুন ট্রেন। সোমবার (১০ আগস্ট ) বিকেল ০৩:৩০ টায় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) এ ট্রেন উদ্বোধন করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকার নিরাপদ, সাশ্রয়ী, আধুনিক ও পরিবেশবান্ধব রেলসেবা সম্প্রসারণকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজধানী ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে কার্যকর কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আন্তঃনগর রেলসেবার সম্প্রসারণেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। পর্যাপ্ত যাত্রীবাহী কোচ ও লোক...
দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ

দেশে প্রথমবারের মতো ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং করেছে এনএসডিএ

জাতীয়, শিরোনাম
দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করতে দেশে প্রথমবারের মতো দেশি-বিদেশি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের টাস্ক অ্যানালাইসিস ও অকুপেশনাল ম্যাপিং কার্যক্রম সম্পন্ন করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)। চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং বিভিন্ন শিল্পখাতে চীনা ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। চীনা ভাষাকে শুধু ভাষাগত দক্ষতা হিসেবে নয়, বরং কর্মসংস্থান ও পেশাগত দক্ষতার একটি স্বতন্ত্র অকুপেশন হিসেবে কাঠামোবদ্ধ করার প্রয়োজনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’ অকুপেশনের সম্ভাব্য কাজের ধরন, দায়িত্ব, প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা এবং সংশ্লিষ্ট শ্রমবাজারের চাহিদা নিয়ে আলোচনা করা হয়। কম্পিটেন্স...
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা এবং নির্বাহী কমিটির ৭৪তম সভা রোববার মতিঝিলস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও ট্রাস্টের নির্বাহী কমিটির সভাপতি জনাব আহমেদ আযম খান এমপি। সভায় মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের কল্যাণ ও পুনর্বাসনে কাজ করা হয়। ট্রাস্টের সম্পদের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে শুধু যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ, মৃত যুদ্ধাহত, মৃত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারই নয় বরং সকল বীর মুক্তিযোদ্ধার কল্যাণে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সরকারের তহবিলেও অর্থ জমা দেওয়ার সক্ষমতা অর্জন সম্ভ...
ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন

শিক্ষা, শিরোনাম
ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার পরিবেশ সংরক্ষণে বাংলাদেশকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, দীর্ঘতম সমুদ্রসৈকত এবং বৃহত্তম গভীর-সমুদ্র সাবমেরিন ফ্যানও বাংলাদেশে অবস্থিত। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৈশ্বিক নেতৃত্বের ভূমিকাও বাংলাদেশকেই নিতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রফেসর ফারহাত আনোয়ার এসব কথা বলেন। ৮ ও ৯ আগস্ট ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে দুদিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। জাতিসংঘের উদ্যোগে ৫ জুন বিশ্ব পর...
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: মো: আমিনুল হক

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই: মো: আমিনুল হক

খেলাধুলা, শিরোনাম
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে কিশোর-কিশোরীদের প্রতিভা অন্বেষণে কাজ করছে সরকার—এমন কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, পেশা হিসেবেও প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। ৮ আগস্ট ২০২৬ শনিবার বিকেলে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন মো:আমিনুল হক। আমিনুল হক বলেন, ‘আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই। আমাদের নীতি-নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ এই খেলাধুলার মাধ্যমে ফিরিয়ে আনতে চাই।’ এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তৃণম...
জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী

জুলাইয়ের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবেঃ পানিসম্পদ মন্ত্রী

জাতীয়, শিরোনাম
‎‎পানিসম্পদ  মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, জাতীয় স্বার্থে চব্বিশের জুলাইয়ে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো তেমনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‎ ‎আজ ৮ আগস্ট, ২০২৬ ইঞ্জিনিয়ার্স  ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে  আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‎ ‎এ্যানি চৌধুরী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারে জন্য বিএনপি ধারাবাহিকভাবে ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করে আসছিলো।আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ৩৬ জুলাই ছাত্র- জনতার...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান, সততা, সৃজনশীলতা এবং দেশপ্রেমই আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। মন্ত্রী আজ শনিবার ৮ আগস্ট, ২০২৬ গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর ক্যাম্পাসে RoboFusion 1.0 – National Robotics Festival এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ​ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের মূল লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া নয়; বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে আমাদের তরুণরা প্রযুক্তির ব্যবহারকারী থেকে প্রযুক্তির উদ্ভাবকে পরিণত হবে। সে লক্ষ্যেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সাইবার নিরাপত্তা, উদ্ভাবন, গবেষণা, স্টার্টআপ এবং দক্...
বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবছর বাঁশখালীবাসীদের যাতে আর বন্যা মোকাবেলা করতে না হয় সে জন্য বর্তমান সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, এ অঞ্চলের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও দূষণে অস্তিত্ব বিলোপের পথে। যার দরুন স্বাভাবিক বৃষ্টি হলেই দু-কুল ছাপিয়ে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এ জন্য খালসমূহ খনন ও পুনঃখনন করে পানিপ্রবাহ সৃষ্টি করা হবে যাতে দ্রুততম সময়ে পানি নেমে যেতে পারে। পাহাড়ের ঢলে যাতে মানুষের বসতবাড়ি না ঢুবে সে জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। শনিবার (০৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে আগামীকাল প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, ত্রাণ বিতরণসহ দ...