Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই বিনিয়োগের সহযাত্রী হতে ইউএস কোম্পানিগুলো আগ্রহী। এ জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আজ বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের ট্রেড পলিসি, এক্সপোর্ট পলিসি, ডিজিটাল ইকোনমি ও ই-কমার্সসহ বিভিন্ন বিষয় নিয়েও তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌ...
‘Different Contexts, Common Aspirations’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালিত

‘Different Contexts, Common Aspirations’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস পালিত

জাতীয়, শিরোনাম
‘Different Contexts, Common Aspirations’ স্লোগানকে সামনে রেখে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ১২ আগস্ট ২০২৬ সকালে ঢাকা ফরেন সার্ভিস একাডেমিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার অংশীদায়িত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্নসচিব ড. এস এম জোবায়েদ হোসেন। সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বদলে যাওয়া বিশ্বের সাথে তাল মেলাতে...
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা আজ ১২ আগস্ট ২০২৬ইং তারিখে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. মোহাম্মদ আল মামুন। সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক ও উপ-রেজিস্ট্রার আইন এবং কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ-অতি.দা.) ডা. সাইফুল আজম রঞ্জু। সাধারণ সভায় ল্যাবরেটরী মেডিসিন বিভাগের সহকারী অ...
‎গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী 

‎গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: পানিসম্পদ মন্ত্রী 

জাতীয়, শিরোনাম
‎‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি,র) নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলের মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিলো। গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে ঐক্য প্রয়োজন। ‎ ‎আজ ১২ আগস্ট, ২০২৬ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা বিরোধীদের গণতন্ত্র নস্যাৎতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‎ ‎শহীদউদ্দিন চৌধুরী বিরোধী দলের উদ্দেশ্য সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয়মাসও হয় নাই। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়, তারা এখনি সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়। ‎ ‎মন্ত্রী আরও বলেন, ডিসেম্বরে ফ্যাসিস্ট হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায় এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এদেশের জনগণ রাজ...
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

জাতীয়, শিরোনাম
‎পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি'র সাথে  আজ ১১ আগস্ট, ২০২৬ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত Yao Wen  সাক্ষাৎকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ‎এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন। ‎ ‎পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন  ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। চীনের সাথে বাংলাদেশের সুদৃঢ সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান তিনি। ‎ ‎Yao Wen বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী। পানিসম্পদ ব্যবস্থাপনা, বন্যা, খরা, জলবদ্ধতার এবং নদী ভাঙ্গন রোধে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন। ‎ ‎এছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে  কুশল বিনিময় করেন উভয়ে। ‎ ‎পানিসম্পদ মন্ত্রণা...
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয়, শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ ১১ আগস্ট, ২০২৬ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (US-Bangladesh Business Council - USBBC)-এর এক উচ্চপর্যাযের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা-সহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বৈদেশিক বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগকে বৃদ্ধিকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন...
সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান

সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান

অর্থনীতি, শিরোনাম
গত ১০ আগস্ট ২০২৬ সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। অনুষ্ঠানে বৈধ বা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করা হয়। ব্যক্তি শ্রেণীতে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরক বা ‘বাই ভলিউম’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন ও মো. ওমর ফারুক সবুজ। আর একই প্রতিষ্ঠান থেকে সর্বাধিকবার রেমিট্যান্স পাঠানোর জন্য ‘বাই ফ্রিকোয়েন্সি’ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা...
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসির

জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসির

শিক্ষা, শিরোনাম
মুক্তিযুদ্ধ যেমন কোনো একক দল বা ব্যক্তির কৃতিত্ব নয়, তেমনি জুলাই গণঅভ্যুত্থানও কারও একক কৃতিত্ব নয়। এটি সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও ত্যাগের ফল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. মাছুমা হাবিব। জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) ইউজিসি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মাছুমা হাবিব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসায় সরকার আন্তরিকভাবে কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য দেশে ও বিদেশে তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্ব দিয়ে দে...
তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত- আসাদুল হাবিব দুল এমপি

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত- আসাদুল হাবিব দুল এমপি

জাতীয়, শিরোনাম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যা ও খরার মতো দুর্যোগ দূর হয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে উত্তর জনপদ। এ জন্যই বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার এ প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ষড়ঋতুর এ স্বদেশে দুর্যোগের সাথে আমাদের বেড়ে ওঠা। প্রতিনিয়ত নানা ধরণের দুর্যোগ এখানে আছড়ে পড়ে। দুর্যোগের দুর্বিপাকে সব হারানো নিঃস্ব মানুষের পাশে আশার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ‘বিয়াম’ মিলনায়তনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিঁপুর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা...
শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান—‘বাড়িতে একটি করে গাছ লাগাও’

শিক্ষার্থীদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান—‘বাড়িতে একটি করে গাছ লাগাও’

জাতীয়, শিরোনাম
আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আজ সোমবার (১০ আগস্ট) সকালে মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে যেন বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ ...