Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম

নারীদের নিরাপদ যাতায়াত রাষ্ট্রের দায়িত্ব: পিংক বাস উদ্বোধনে শেখ রবিউল আলম

জাতীয়, শিরোনাম
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এসময় তিনি বলেন, “শুধু বাসে ওঠার পর নয়, বাসের জন্য অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নারীদের জন্য নিরাপদ ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি কিংবা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। তাই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” আজ ১৮ আগস্ট, ২০২৬ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) আয়োজিত অনুষ্ঠানে ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদ...
চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

চীনের সঙ্গে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতায় রেশম খাতকে আধুনিক ও প্রতিযোগিতামূলক শিল্পে রূপান্তর করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
বাংলাদেশের ঐতিহ্যবাহী রেশম খাতকে আধুনিক, উৎপাদনশীল ও পরিবেশবান্ধব শিল্পে রূপান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে গবেষণা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। ১৮ আগস্ট ২০২৬ মঙ্গলবার রাজশাহীতে বাংলাদেশ রেশম বোর্ড ও চীনের ঝেজিয়াং সাই-টেক ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত "Conference on Sericulture Research and Development in the Context of Strategic Cooperation between China and Bangladesh” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি চীন-বাংলাদেশ সিল্ক রিসার্চ সেন্টার (CBSRC)-এর আয়োজনে এবং বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, রেশম বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ খাত। বিশেষ করে রাজশাহী ঐতিহাসিকভাবে ‘সিল্ক সিটি’ হিসেবে পরিচিত। রেশম খাত গ...
সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের জন্য মন্ত্রী ফকির মাহবুব আনামের আহ্বান 

সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের জন্য মন্ত্রী ফকির মাহবুব আনামের আহ্বান 

জাতীয়, শিরোনাম
বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে লাল-সবুজ সাংস্কৃতিক একাডেমী কর্তৃক আয়োজিত "বর্ষ বরণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে" প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম দেশ গঠনে সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বয়ে মননশীল সমাজ গঠনের আহবান জানান। ​ঢাকায় আজ (১৪ই আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে 'গ্ল্যামার মিডিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট'- আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন পরিমাপ করা সম্ভব নয়। মানুষের মননশীলতা, সুসংহত নীতি-নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধই টেকসই উন্নয়নের প্রকৃত মাপকাঠি। ​ ডিজিটাল সেবা (যেমন: অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন, মোবাইল ব্যাংক...
ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

শিক্ষা, শিরোনাম
শিল্প ও একাডেমিয়ার মধ্যে মেলবন্ধন তৈরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরি এবং শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের শ্রেণিকক্ষে যুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, ইনোভেশন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ শক্তিশালীকরণে স্থানীয় অংশীজন ও শিল্পমালিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মামুন বলেন, একাডেমিয়ার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে সরকার...
তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস—এটিই লালমনিরহাটের পরিচয়- আসাদুল হাবিব দুলু এমপি

তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহস—এটিই লালমনিরহাটের পরিচয়- আসাদুল হাবিব দুলু এমপি

শিরোনাম, সারাদেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, “লালমনিরহাট শুধু একটি জেলা নয়, এটি উত্তর জনপদের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংগ্রামের প্রতিচ্ছবি। তিস্তা-পাড়ের এই মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সংস্কৃতিকে কেন্দ্র করে লালমনিরহাটের একটি স্বতন্ত্র অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। তিনি বলেন, “তিস্তা ও ধরলাসহ নদ-নদীকে ঘিরে লালমনিরহাটের মানুষের জীবন আবর্তিত। “বুড়িমারী স্থলবন্দরকে কেন্দ্র করে বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, কৃষিপণ্যের বহুমুখীকরণ ও কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটাতে পারলে লালমনিরহাট উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে। সীমান্তবাণিজ্য, কৃষি, পর্যটন ও মানবসম্পদ—প্রতিটি ক্ষেত্রেই এ জেলার রয়েছে অপার সম্ভাবনা।” বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে লালমনিরহাট সার্কিট হাউসে 'হামার লালমনি' প্রদর্শনী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ত...
দীপ্ত টিভির বিশ্বনন্দিত তুর্কি সিরিজ বাংলায়

দীপ্ত টিভির বিশ্বনন্দিত তুর্কি সিরিজ বাংলায়

বিনোদন, শিরোনাম
দীপ্ত টিভিতে আসছে নতুন বিশ্বনন্দিত তুর্কি ড্রামা সিরিজ 'অনন্ত ভালোবাসা'। এ উপলক্ষ্যে ১৩ আগস্ট দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সিরিজটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। নতুন তুর্কি ড্রামা সিরিজের কণ্ঠাভিনয়শিল্পীগণ । সিরিজটি ১৫ আগস্ট থেকে দেখা যাবে শনি-বৃহস্পতি প্রতিদিন রাত ৮:৩০ মিনিটে শুধুমাত্র দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে। অনন্ত ভালোবাসা একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হলো শ্রেণিগত বৈষম্যের মধ্যে জন্ম নেওয়া এক গভীর কিন্তু করুণ প্রেম। গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে, একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী যুবক এবং নিহান সেজিন, ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিহানে...
সিনেপ্লেক্সে ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

সিনেপ্লেক্সে ওক স্ট্রিটের অদ্ভুত এক ঘটনার গল্প

বিনোদন, শিরোনাম
আজ ১৪ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে নতুন হলিউড সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। সায়েন্স ফিকশন, মিস্ট্রি, সারভাইভাল থ্রিলার-এই তিনের সমন্বিত সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা, ক্রিশ্চিয়ান কনভেরিসহ আরও অনেকে। তারা একটি পরিবারের ভূমিকায় অভিনয় করেছেন, যারা তাদের আশেপাশে প্রাগৈতিহাসিক প্রাণীদের আবির্ভাবের মতো অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করতে শুরু করে। গল্পের কেন্দ্র প্ল্যাট পরিবার। তারা ১৯৮০-এর দশকের একটি সাধারণ শহরতলির এলাকায় বসবাস করে। হঠাৎ একদিন একটি রহস্যময় মহাজাগতিক ঘটনা ঘটে। অদ্ভুত এক ঘটনার পর তাদের পুরো ওক স্ট্রিট যেন পৃথিবীর স্বাভাবিক জায়গা থেকে উপড়ে অন্য কোথাও চলে যায়। এমনকি তাদের বাড়ি, রাস্তা ও আশপাশের পুরো পরিবেশ বদল...
ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থনীতি, শিরোনাম
ন্যাশনাল ব্যাংক পিএলসি'র ৪৩তম বার্ষিক সাধারণ সভা ১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক তাবিথ আউয়াল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, পরিচালক নাজনীন আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক মোঃ আখতার হোসেন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ ব্যাংকের সম্মানীত শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচীসমূহ অনুমোদিত হয়।...
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে মীনা বাজারকে ৩ লাখ টাকা জরিমানা

এনজিও সংবাদ, শিরোনাম
তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে তামাকজাত দ্রব্যের প্রচারণা পরিচালনার দায়ে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকার মীনা বাজার সুপার শপকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ ১২ আগস্ট ২০২৬ (বুধবার) দুপুর ২টার দিকে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুন নাহার। অভিযানকালে মীনা বাজার সুপারশপে তামাকজাত দ্রব্যের প্রচারণা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হওয়ায়, ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ফারজানা আক্তার পপি (৩০)-কে আইনের বিধান সম্পর্কে অবহিত করা হয় এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জ...
আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই: ডা. এ জেড এম জাহিদ হোসেন

আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই: ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়, শিরোনাম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না। আজ ১২ আগস্ট ২০২৬ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে 'Navigating Five Year Strategic Framework for Achieving SDGs: Policy, Partnership and Priority' শীর্ষক জাতীয় সম্মেলনের Plenary Session 2: Inclusive Development, FYSF and SDGs বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন । বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এবং সমাজকল্যাণ সচিব ড. মো...