Friday, September 11সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক

অর্থনীতি, শিরোনাম
বাংলাদেশের ক্ষুদ্র, কুটির ও মাঝারি (এমএসএমই) শিল্পের বিকাশে ব্র্যাক ব্যাংককে ৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন সুবিধা দিয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)। আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সল্যুশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া। ব্র্যাক ব্যাংকের জন্য এটি আইএফসি থেকে ধারাবাহিকভাবে পাওয়া চতুর্থ অর্থায়ন সুবিধা। এই নতুন ঋণসুবিধা ব্র্যাক ব্যাংক ও আইএফসির মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। একই সাথে এটি বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বড় ভূমিকা রাখবে। এই তহবিলের মাধ্যমে ব্র্যাক ব্যাংক মাঝারি মেয়াদে ইউএস ডলারে...
জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ পরিবেশমন্ত্রীর

জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ পরিবেশমন্ত্রীর

জাতীয়, শিরোনাম
জিম্মার শর্ত ভঙ্গ করায় ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’কে পুনরায় বন বিভাগের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ নামের দুটি হাতি পৃথক দুই ব্যক্তির জিম্মায় প্রদান করা হয়েছিল। পরবর্তীতে জিম্মাগ্রহীতারা নির্ধারিত শর্ত যথাযথভাবে প্রতিপালন করছেন না—এমন তথ্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-এর নজরে আসে। বিষয়টি অবহিত হওয়ার পর মন্ত্রী হাতি দুটির নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট ২০২৬ তারিখে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযান পরিচালনা করে হাতি দুটি পুনরায় বন বিভাগের হেফাজতে নিয়েছেন। মন্ত্রী বলেন, সরকার বন্যপ্রাণীর ক...
আরজে নয়নের নতুন মৌলিক গান ‘মাওলা চিনলি না’

আরজে নয়নের নতুন মৌলিক গান ‘মাওলা চিনলি না’

বিনোদন, শিরোনাম
মুক্তি পেয়েছে আরজে নয়নের নতুন মৌলিক গান মাওলা চিনলি না। গত ১৬ আগস্ট, রোববার জি সিরিজের ব্যানার থেকে গানটি মুক্তি পায়। গানটির কথা লিখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রবাসী কাফিনূর-ই আজিজ। সুর করেছেন নয়ন রাজা, অর্থাৎ নয়ন নিজেই। রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির সঙ্গীতায়োজন করেছেন পূর্ণ মিলন। সঙ্গীত ও সম্পাদনা করেছেন সাকিবুল হাসান সুজন। গানটি প্রসঙ্গে আরজে নয়ন জানান, প্রায় দেড় বছর আগে গানটির গীতিকবি কাফিনূর-ই আজিজ এলোমেলো অগোছালো কিছু কথা লিখে তাকে একটি গান করতে বলেন। পরে গানটির মুল ভাব ঠিক রেখে মাত্রাবৃত্ত ছন্দের মথ্যে গানটির কথা সাজানো হয়। নয়ন বলেন, ‘গানটির কথা এবং সুর করা হলে পরবর্তীতে আমেরিকা থেকে হোয়াটসঅ্যাপে ফোনে কাফি ভাই এবং ভাবী মিলে আরও কিছু কথা সংযোজন করেন। ফলে গানটির ব্যপ্তি বেড়ে যায়। পরে কথাগুলো যেন গানটি থেকে বাদ না যায়, সেজন্য ছন্দ, সুর এবং তাল ...
​’বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ সুষ্ঠু, সুন্দর ও সুশৃংখলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

​’বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ সুষ্ঠু, সুন্দর ও সুশৃংখলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

জাতীয়, শিরোনাম
​১২-১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আন্ত:মন্ত্রণালয় সভা আজ ২৪ আগস্ট ২০২৬ বিকেলে ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার, বিদ্যুৎ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় আয়োজক কমিটি, ঢাকা ওয়াসা, ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রকৌশলী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আগামী ১২-১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত আয়োজনের অভিজ্ঞতা পর্যালোচনা করে এবারের মেগা ইভেন্টকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ...
নারী স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

নারী স্বাস্থ্য সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
"বাংলাদেশের উন্নয়ন ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নারী স্বাস্থ্য রক্ষা আমাদের জাতীয় দায়িত্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এক আলোচনা সভা আজ ২৩ আগস্ট ২০২৬ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি তার মৌলিক মানবাধিকার। নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি সুস্থ পরিবার, সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। অগ্রযাত্রা নারী ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্র, কক্ষ ৮০৩, বাংলামোটর, ঢাকায়। অনুষ্ঠানে নারীর শারীরিক, মানসিক, প্রজনন ও সামাজিক স্বাস্থ্য, স্বাস্থ্যসেবায় সমান ও মর্যাদাপূর্ণ প্রবেশাধিকার এবং নারী স্বাস্থ্যের বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজনটির মূল লক্ষ্য ছিল নারীর স্বাস্থ্যকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠা করা এবং স্বাস্...
ঢাকায় নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’

ঢাকায় নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী "বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬"। উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সকল অংশীদারদের এক ছাদের নিচে এনে একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলা এবং দেশের অর্থনীতিকে 'ট্রিলিয়ন-ডলার' সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়াই এই মেলার মূল লক্ষ্য। এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে "Innovate to Market" প্রতিপাদ্যকে সামনে রেখে। আয়োজনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। মেলার মূল আকর্ষণ ও ফিচারসমূহ হচ্ছে- ১৫০ টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে মেলায় যেখানে তরুণ...
একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

একই দিনে হলিউডের দুই ছবি স্টার সিনেপ্লেক্সে

বিনোদন, শিরোনাম
২১ আগস্ট হলিউডের দু’টি ছবি একসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ভৌতিক সিনেমার ভক্তরা প্রস্তুতি নিয়ে নিতে পারেন ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা দেখার জন্য। এবারের সিনেমার নাম ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’। হাড় হিম করা ভয়ানক এক কাহিনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির আগেই আলোচনার সৃষ্টি করেছে। ২১ আগস্ট আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে আসছে সিনেমাটি। সেই সাথে আসছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি পাও পেট্রোল-এর তৃতীয় সিনেমা ‘পাও পেট্রোল: দ্য ডাইনো মুভি’। জুরাসিকের মত ডাইনোসর, আগ্নেয়গিরি এবং একের পর এক উদ্ধার অভিযান মিলিয়ে দারুণ এক অ্যাডভেঞ্চার থাকছে এই সিনেমায়। ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার ইনসিডিয়াস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো যারা দেখেছেন তারা যে নতুন কিস্তির জন্য অপেক্ষা করেছিলেন তাতে সন্দেহ নেই। সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইনসিডিয়াস: দ্য রেড ডোর’-এর পর এই...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন

জাতীয়, শিরোনাম
মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর ও স্বচ্ছ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ ১৮ আগস্ট, ২০২৬ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই যুগান্তকারী প্রযুক্তিনির্ভর ব্যবস্থার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে আজকে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মাধ্যমে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি ঢাকা-চট্টগ্...
খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

খেলায় খেলায় শেখায় বদলাবে প্রাথমিক শিক্ষা, মুখস্থনির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

শিক্ষা, শিরোনাম
প্রাথমিক শিক্ষায় মুখস্থনির্ভরতার পরিবর্তে খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিশুদের শেখানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, খেলায় খেলায় শেখার মাধ্যমে শিশুদের মধ্যে ক্রিটিক্যাল থিংকিং, সমস্যা সমাধান ও চিন্তাশক্তির বিকাশ ঘটানো সম্ভব। আজ ১৮ আগস্ট ২০২৬ রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) আয়োজিত তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক ‘খেলায় খেলায় শিখি’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিশুদের শুধু মুখস্থ করানোর মাধ্যমে কার্যকর ও টেকসই শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। আনন্দময় পরিবেশে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শেখার সুযোগ তৈরি করা হলে শিশুদের শেখার সক্ষমতা, সৃজনশীলতা ও চিন্তাশক্তি আরও বিকশিত হবে। এজন্য স্থানীয় খেলাগুলোকে পাঠ্যক্রম ও পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত করার পাশাপাশি বিদ্যালয়ের...
জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক

জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয়, শিরোনাম
জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ‘গণতন্ত্রের মা’, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম এবং মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, ‘আমাদের নেত্রী আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার এবং শিক্ষা দিয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, জনগণের যে চাওয়া-পাওয়া, সেই বিষয়গুলোকে কীভাবে ধারণ করে একটা সুস্থ সঠিক রাজনীতি করতে হয়—সেই বিষয়টি আমরা ধারণ করব।’ তিনি বলেন, ‘আমরা যে বিপুল জনসমর্থনে একটা রাজনৈ...