পাওয়ারম্যান মালয়েশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রথম পারিবারিক অংশগ্রহণ
বাংলাদেশের একটি পরিবার, বাবা, মা ও ছেলে, একসঙ্গে Powerman Malaysia 2026-এ অংশ নিয়ে একটি অনন্য মাইলফলক গড়তে যাচ্ছে। POWERMAN হলো বিশ্বের অন্যতম সেরা এবং বৃহত্তম Run-Bike-Run Endurance Race Series। আন্তর্জাতিক এই ডুয়াথলন প্রতিযোগিতায় পরিবার হিসেবে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি পরিবারগুলোর অন্যতম হতে যাচ্ছে তারা।
এই অনুপ্রেরণাদায়ী পরিবারের সদস্যরা হলেন মাহফুজা হক, একজন সাবেক কর্পোরেট এইচআর লিডার; মোহাম্মদ হাসান মাহমুদ, টেলিযোগাযোগ খাতের একজন সিনিয়র লিডার; এবং তাঁদের ছেলে তাফসীর জিনান মাহমুদ, যিনি বর্তমানে বিবিএর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
দীর্ঘদিনের নিয়মিত অনুশীলন, পারস্পরিক অনুপ্রেরণা এবং খেলাধুলার প্রতি গভীর ভালোবাসা থেকেই তাঁদের এই যাত্রা। এর আগে তাঁরা একসঙ্গে Bangkok Marathon 2023-এ অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন দৌড় ও সাইক্লিং ইভেন্টেও সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছ...
