যাত্রাপালার জমজমাট আয়োজনে শুরু হচ্ছে “বকুলপুর সিজন-৩”
দীপ্ত টিভির বিপুল জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’ এর সিজন ৩ আসছে আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে ১৪ সেপ্টেম্বর দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল সিরিয়ালটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন মেগা সিরিয়াল বকুলপুর ৩ এর অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালকসহ দীপ্ত টিভির কর্মকর্তাগণ। ‘বকুলপুর সিজন ৩’ প্রচারিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে শনি-বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে।
একদিকে যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, অন্যদিকে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে বকুলপুর সিজন-৩ দর্শকদের মাঝে হাজির করেছে নতুন ধরনের বিনোদন। আহমেদ শাহাবুদ্দীন রচিত এ মেগা ধারাবাহিকটি পরিচালনা করেছেন নির্মাতা হাসান রেজাউল। আগের দুটি সিজনের জনপ্রিয় হয়ে ওঠা চরিত্রদের পাশাপাশি এবার আরও নতুন নতুন চরিত্র যুক্ত হয়েছে বকুলপুর সিজন-৩ এ। স্বপ্নী...
