Saturday, September 12সঠিক সংবাদ প্রকাশে অবিচল
Shadow

Author: স্টেটমেন্ট ডেস্ক

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের ইন্স্যুরেন্স সুরক্ষায় বিকেএমইএর সঙ্গে গার্ডিয়ানের অংশীদারিত্ব

অর্থনীতি, শিরোনাম
দেশের নিটওয়্যার খাতের কর্মী ও কর্মকর্তাদের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সঙ্গে আজ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ উদ্যোগের আওতায় বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪/৭ টেলিমেডিসিন সেবা এবং ৫০০ এর বেশি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও গ্রহণ করতে পারবেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল...
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড

জাতীয়, শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ সরকারের একমাত্র ভেঞ্চার ক্যাপিটাল ও ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড তাদের পোর্টফোলিওভুক্ত প্রতিষ্ঠান পালসটেক লিমিটেড-এর মাধ্যমে প্রথম সফল এক্সিট সম্পন্ন করেছে। এটি বাংলাদেশের প্রথম সফল রাষ্ট্রীয় ভেঞ্চার ক্যাপিটাল এক্সিট, যা দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি ও স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। মঙ্গলবার (৪ আগস্ট) আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মো. মামুনুর রশীদ ভূঁঞা-এর উপস্থিতিতে এক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল হাই, পালসটেক লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরেফীন রাফী আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ...
পিউরো পেস্ট্রি এন্ড বেকারী’র ১৬ তম আউটলেট এর শুভ উদ্বোধন

পিউরো পেস্ট্রি এন্ড বেকারী’র ১৬ তম আউটলেট এর শুভ উদ্বোধন

ফ্যাশন এন্ড লাইফস্টাইল, শিরোনাম
৪ আগস্ট ২০২৬ পিউরো পেস্ট্রি এন্ড বেকারী’র ১৬ তম আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোমিন উদ দৌলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ) ও পিউরো ফুডস লিঃ এর পরিচালক মোঃ আব্দুল বাতেন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মোমিন উদ দৌলা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিউরো পেস্ট্রি এন্ড বেকারী দেশের ভোক্তা সাধারণের জন্য সর্বোচ্চ গুণগতমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এর মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, খাদ্যের কোয়ালিটি অক্ষুন্ন রাখতে আমরা কখনোই কোন প্রকার কম্প্রোমাইজ করিনি এবং ভবিষ্যতেও করবনা। এ লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পিউরো পেস্ট্রি এন্ড ...
সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম

সাইবার নিরাপত্তা জোরদারে CIRS ও NRS উদ্বোধন করলেন ফকির মাহবুব আনাম

তথ্যপ্রযুক্তি, শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) কর্তৃক উদ্ভাবিত দুটি অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম— Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NRS)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে জাতীয় সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি ২০২৬-২০৩০-এর প্রাথমিক খসড়া উপস্থাপন এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়। আজ ৪ আগস্ট, মঙ্গলবার রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই প্লাটফর্ম উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজ Cyber Incident Reporting System (CIRS) এবং National ICT & Cyber Security Rating System (NCRS) উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের...
ডিএনসিসির উদ্যোগে তামাকের অবৈধ বিজ্ঞাপন সম্বলিত দোকান অপসারণ অভিযান অব্যাহত রাখার আহ্বান

ডিএনসিসির উদ্যোগে তামাকের অবৈধ বিজ্ঞাপন সম্বলিত দোকান অপসারণ অভিযান অব্যাহত রাখার আহ্বান

এনজিও সংবাদ, শিরোনাম
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান কর্মসূচি পরিচালনা করছে। উচ্ছেদ অভিযানে দেখা গেছে, এসব দোকানের একটি উল্লেখযোগ্য অংশ শুধুমাত্র তামাকজাত দ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে স্থাপন করা হয়েছিল এবং দোকানগুলো দীর্ঘদিনধরে তামাকজাত দ্রব্যের পয়েন্ট অব সেল (Point of Sale) হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। পর্যবেক্ষণে আরও দেখা গেছে, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এসব দোকানে প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থায়নে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা চালানো হচ্ছিল। দোকানগুলোতে ডিসপ্লে, ব্র্যান্ডিং এবং সিগারেট এর খালি মোড়ক প্রদর্শন করে তামাকজাত দ্রব্যের প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের তামাক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছিল। বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ উ...
‎টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

‎টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

জাতীয়, শিরোনাম
‎‎বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী তীর রক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংক(এডিবি'র) অব্যাহত  সহযোগিতা প্রত্যাশা করেছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি। মানসম্মত অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সরকার এডিবি'র সাথে কাজ করতে আগ্রহী বলে জানান তিনি। ‎ ‎আজ ৩ আগস্ট সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত এডিবি'র কান্ট্রি ডিরেক্টর Qingfeng Zhang  সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী । প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি এসময় উপস্থিত ছিলেন। ‎ ‎এডিবি' নতুন কান্ট্রি ডিরেক্টরকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদ মন্ত্রী  বলেন, টেকসই  প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ  এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখবে। ‎ ‎এসম তিনি পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন রুপান্তরমূলক ...
শিশুদের মহাকাশ স্বপ্নে মুখর ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’

শিশুদের মহাকাশ স্বপ্নে মুখর ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’

ফিচার, শিরোনাম
শিশুদের মধ্যে মহাকাশবিজ্ঞান সম্পর্কে আগ্রহ, কৌতূহল ও সৃজনশীল চিন্তার বিকাশে স্পেস ইনোভেশন ক্যাম্প আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী ‘ফিউচার অ্যাস্ট্রোনটস মিট-আপ’। ৬ থেকে ১৪ বছর বয়সী মহাকাশপ্রেমী শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে তারা আত্মবিশ্বাসের সঙ্গে মহাকাশবিষয়ক বিভিন্ন ধারণা, গবেষণা, গল্প ও উপস্থাপনা তুলে ধরে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি শিশু তাদের পছন্দের মহাকাশ-সম্পর্কিত বিষয়ে প্রায় পাঁচ মিনিটের উপস্থাপনা দেয়। উপস্থাপনাগুলোর বিষয় ছিল সৌরজগৎ, গ্রহ-নক্ষত্র, চাঁদ ও মঙ্গলগ্রহ, রকেট প্রযুক্তি, মহাকাশচারীদের জীবন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS), স্যাটেলাইট, ব্ল্যাক হোল, ধূমকেতু, গ্রহাণু, মহাকাশ অনুসন্ধানের ইতিহাস, ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি এবং মহাকাশে মানব বসতির সম্ভাবনা। অনেক শিশু নিজস্ব গবেষণা ও কল্পনার ভিত্তিতে ভবিষ্যতের মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অভিযান এবং পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত...
সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে: ডা. এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়, শিরোনাম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে এবং দেশের বিশাল যুবসমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। ২ আগস্ট ২০২৬ রাজধানীর মিরপুরে সমাজসেবা অধিদপ্তর ও ইউসেপ বাংলাদেশ -এর উদ্যোগে 'সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ' শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে। তিনি আ...
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষা, শিরোনাম
সমাজে বিদ্যমান অস্থিরতা, বৈষম্য ও দুর্নীতি দূর করতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহনশীলতা, মুক্তবুদ্ধির চর্চা, পরমতসহিষ্ণুতা, নৈতিকতা এবং ন্যায্যতার সংস্কৃতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি আয়োজিত ‘শান্তির জন্য দর্শন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফিলোশফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলওলায়ী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান; ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড, সন্তোষ কুমার পাল; গ্লো...
আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী

শিরোনাম, সারাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সার্বিক অগ্রগতি অব্যাহত রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন বর্তমান সরকারের প্রথম ও প্রধানতম এজেন্ডা। তিনি বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে পিআরবি (PRB) ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার অন্যায্য রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে না এবং ভবিষ্যতেও করা হবে না। মন্ত্রী ২ আগস্ট, ২০২৬ বিকালে রাজশাহী পুলিশ লাইনস মাঠে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃব্যে এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করে...